সাবেক স্বামীকে জেনিফার লোপেজের গালমন্দ
সাবেক স্বামী ল্যাটিন গায়ক মার্ক অ্যান্থনিকে প্রকাশ্যে গালি দিয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ। সম্প্রতি একটি টেলিভিশন রিয়েলিটি শো'তে এ কাণ্ড ঘটিয়েছেন ৪২ বছর বয়সী এই গায়িকা। তিনি অ্যান্থনিকে নোংরা জন্তুর সঙ্গে তুলনা করেছেন। টিভি রিয়েলিটি শো `কিউ'ভিভা! দ্য চোজেন'-এ দুজন নৃত্যশিল্পীর নাচ দেখে অভিভূত অ্যান্থনি বলে ওঠেন, `তোমরাই আমার আদরের সোনা মণি...মাই বেবিস'। যুক্তরাষ্ট্রে `বেবিস' শব্দটি সাধারণত স্ত্রী এবং প্রেমিকার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। অন্যের প্রশংসায় অ্যান্থনির মুখে এ শব্দটি শুনে অনুষ্ঠানে উপস্থিত লোপেজ নিজেকে আর ধরে রাখতে পারেননি। রাগে উন্মত্ত হয়ে অ্যান্থনিকে উদ্দেশ করে তিনি বলেন, `তুমি আসলেই নোংরা জন্তু।' এক খবরে এমনটিই জানিয়েছে ই অনলাইন।উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে লোপেজ-অ্যান্থনি তাঁদের সংসার জীবনের ইতি টেনেছেন। তবে খুব বেশি দিন একা থাকতে হয়নি তাঁদেরকে। দু'জনই নতুন মনের মানুষ খুঁজে নিয়েছেন। অবশ্য তারপরও তাঁদের ভেতর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। একসঙ্গে ব্যবসাও চালাচ্ছেন তাঁরা। এছাড়া `কিউ'ভিভা! দ্য চোজেন' রিয়েলিটি শোতে একসঙ্গে কাজ করছেন সাবেক এই তারকা দম্পতি।