সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী আজ মঙ্গলবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ভোর সাড়ে চারটার দিকে বাসাবোয় নিজ বাসভবনে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। বিকেল পাঁচটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী জাহেদ আলী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ২০০১ সালে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসন থেকে আওয়ামী লীগের নেত্রী মতিয়া চৌধুরীকে হারিয়ে তিনি সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ সালেও তিনি ওই আসন থেকে সাংসদ নির্বাচিত হন।মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, পাঁচ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।