সাব্বির আলীর অসমাপ্ত সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র আটক মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) তত্কালীন পুলিশ কমিশনার এস এম সাব্বির আলীর অসমাপ্ত সাক্ষ্য গ্রহণ আজ বুধবার দুপুর ১২টার দিকে শুরু হয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে সাব্বির আলীর সাক্ষ্য নেওয়া শুরু হয়। কিন্তু তাঁর সাক্ষ্য অসমাপ্ত রেখেই আজ সকাল পর্যন্ত আদালত মুলতবি রাখা হয়। এর আগে গতকাল সকালে আবদুল্লাহ হেল বাকীকে জেরা করেন সিইউএফএলের সেই সময়ের এমডি মোহসীন উদ্দিন তালুকদারের আইনজীবী ফজলুল করিম ভূঁইয়া, সিইউএফএলের সেই সময়ের জিএম (প্রশাসন) এম এনামুল হকের আইনজীবী মাহমুদুর রহমান এবং লুত্ফুজ্জামান বাবরের দুই আইনজীবী মাহাবুব আহমেদ ও আবদুস সোবহান তরফদার।২০০৪ সালের ১ এপ্রিল দিবাগত রাতে সিইউএফএলের জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক করে পুলিশ। ওই রাতে অস্ত্র উদ্ধারে নেতৃত্ব দিয়েছিলেন সিএমপির বন্দর অঞ্চলের উপকমিশনার (ডিসি, বন্দর) আবদুল্লাহ হেল বাকী। সিএমপির সেই সময়ের পুলিশ কমিশনার সাব্বির আলী ২০০৭ সালের ২ ফেব্রুয়ারি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কর্মরত অবস্থায় অবসরে যান।