সাব্বির হত্যা মামলা: সাক্ষী জেরার পরবর্তী দিন ১৫ মার্চ
বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় পলাতক তানভীরসহ তিন আসামির পক্ষে বাদীকে জেরা অব্যাহত আছে। ১৫ মার্চ সাক্ষী জেরার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজাউল ইসলামের আদালত এ তারিখ ধার্য করেন।প্রসঙ্গত, ২০০৬ সালের ৪ জুলাই রাতে সাব্বির খুন হন। এ মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ছেলে সাফায়েত সোবহান সানবীর এবং অন্য দুই আসামি নূরে আলম ও হুমায়ুন কবির পলাতক রয়েছেন। আসামি সানবীর তত্কালীন বিএনপি সরকারের উচ্চমহলের সঙ্গে যোগসাজশে বিদেশে চলে যান বলে অভিযোগ আছে। ২০০৮ সালের ৮ মে সিআইডি সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সানবীরসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। পলাতক আসামিরা আদালতে হাজির না হওয়ায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর আদেশ দেন। আসামি সামসুদ্দিন ও খায়রুল হাসান ওরফে উজ্জ্বল জামিনে আছেন।