সাব্বিরের ‘ভালোবাসা ব্যক্তিগত’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লোজআপ ওয়ান তারকা সাব্বিরের দ্বিতীয় একক অ্যালবাম আসছে তিন বছর পর। জানালেন, এবার কোরবানির ঈদে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার ইচ্ছা তাঁর। নাম ভালোবাসা ব্যক্তিগত। এরই মধ্যে অ্যালবামের সব গানের কাজ শেষ হয়েছে। গান থাকছে নয়টি। এর মধ্যে আটটি মৌলিক গান। থাকছে চট্টগ্রামের মাইজভান্ডারি গানও। সাব্বির জানালেন, গানগুলোতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি চারটি গানের সংগীত পরিচালনা এবং দুটি গানের সুর করেছেন তিনি। একটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ। অ্যালবামের অন্য দুজন সংগীত পরিচালক হলেন সুমন কল্যাণ ও কিশোর।সাব্বির বলেন, ‘অ্যালবামের সব কটি গানই মেলোডিয়াস। রয়েছে সেমিক্লাসিক্যাল ও রক ঘরানার গান।’ সাব্বিরের প্রথম অ্যালবাম আপনালয় বাজারে আসে গানচিল থেকে।