সাভার ও ধামরাইয়ে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে সাভার ও ধামরাইয়ে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল সোমবার রাতে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা এই ভাঙচুর করেন। ভাঙচুর ঠেকাতে রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশ ও র্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত পৌনে নয়টার দিকে বিএনপির নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া ও ইসলামপুর এলাকায় হামলা চালিয়ে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন। এ ছাড়া, রাত নয়টার দিকে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করা হয়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর হোসেন অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।