সাভার থেকে জেএমবির তিন সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাবের সদস্যরা গতকাল শুক্রবার দিবাগত রাতে সাভার বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরা গতকাল রাত সাড়ে তিনটার দিকে সাভার বাসস্ট্যান্ডে অভিযান চালান। এ সময় তাঁরা জেএমবির শুরা সদস্য সারফুল ইসলাম, শাহীনুল ইসলাম ও চাইনুর রহমানকে গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে ১০টি পেট্রল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল জানান, গ্রেপ্তার হওয়া সদস্যরা সাভার হয়ে ঢাকায় আসার পরিকল্পনা করছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।