সাভার দুর্ঘটনায় আহতদের অঙ্গ প্রতিস্থাপনে সহায়তা দেবে ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় অঙ্গ হারানো শ্রমিকদের অঙ্গ প্রতিস্থাপনে সহায়তা দেবে ভারতের সরকার। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে ওই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের জন্য শোক প্রকাশ করা হয়। আহত শ্রমিকদের অঙ্গ প্রতিস্থাপনের কার্যক্রমে আর্থিক, কারিগরি ও জ্ঞানগত সহায়তা করবে ভারত। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহত ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপনে বাংলাদেশ সরকার যে কর্মসূচি হাতে নিয়েছে, তাতে বিশেষজ্ঞ পর্যায়ের সহায়তা দেবে ভারত।