সাভার পৌরসভা নির্বাচনে আ.লীগ প্রার্থীর পক্ষে কাজ করবেন ডিপজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী হায়দারের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ও চিত্রনায়ক মনোয়ার হোসেন ডিপজল। আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনে সাভার পৌরসভার মেয়র পদে নির্বাচনের জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দারকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইমান্দিপুরে আয়োজিত পরিচিতি সভায় তিনি এ ঘোষণা দেন।সমাবেশে সাভারের সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ কবীর, ভাইস চেয়ারম্যান আবদুল গণি, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদৌলা, সাধারণ সম্পাদক আলী হায়দারসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আলী হায়দারের জন্য ভোট প্রার্থনা করে ডিপজল বলেন, ‘পুরো নির্বাচনে আমি আলী হায়দারের পক্ষে কাজ করব।’ তিনি ওই এলাকার বিদ্যুতের সরবরাহ লাইন টানার জন্য ২০০ খুঁটি দেওয়ারও ঘোষণা দেন।