সাভার পৌরসভার দুই প্রকৌশলী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে রানা প্লাজা ভবন ধসে পড়ার ঘটনায় আজ শনিবার দুই প্রকৌশলীকে গ্রেপ্তার করা হয়েছে। সাভার পৌর কার্যালয় থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।এই দুই প্রকৌশলী হলেন সাভার পৌরসভার উপসহকারী প্রকৌশলী আলম ও বাবু। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুই প্রকৌশলীর গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। গত বুধবার সকাল পৌনে নয়টায় সাভার বাসস্ট্যান্ডের পাশে নয় তলাবিশিষ্ট রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।