সাভার পৌরসভায় ভবন নির্মাণের অনুমতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাভার পৌরসভায় কোনো ইমারত বা ভবন নির্মাণের অনুমতি দেওয়া যাবে না। আজ রোববার থেকে সাভার পৌরসভায় কোনো ইমারত নির্মাণের পরিকল্পনা অনুমোদন করার ক্ষমতা সাময়িক স্থগিত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবুল আলম মোহাম্মদ শহিদ প্রথম আলো ডটকমকে এ কথা জানিয়েছেন। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সচিব জানান। এ ছাড়া সাভার পৌরসভার প্রকৌশলী মো. এমতামাম হোসেন ও সহকারী প্রকৌশলী মো. আলম মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় গতকাল শনিবার ভোররাতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। সাভারে রানা প্লাজা ভবনের ফাটলের কারণ খোঁজার জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিতে আছেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন ডিজাইনার ও একজন উপজেলা প্রকৌশলী। (বিস্তারিত আসছে...)