সাভার বিপর্যয়ে মনোসামাজিক সহায়তা দেবেন বিশেষজ্ঞরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের ভবনধসের পর সরকারের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্টস, সাইকোলজিস্টস, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার ও নার্সদের সমন্বয়ে একটি সার্বক্ষণিক মনোসামাজিক সহায়তা দল গঠন করেছে। এই দল ২৪ ঘণ্টা ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে দায়িত্ব পালন করবে। এ ছাড়া সাভারের ঘটনায় কারও মানসিক বিপর্যয় ঘটলে তাঁর ভর্তির জন্য শয্যা সংরক্ষণ করা হয়েছে। পর্যাপ্ত ওষুধের মজুতও রয়েছে। এনাম মেডিকেলের সাইকিয়াট্রি বিভাগের প্রধানের সঙ্গে সমন্বয় করে একটি দল কাল সোমবার থেকে ঘটনাস্থলে মনোসামাজিক সহায়তা ও প্রয়োজনে মানসিক স্বাস্থ্যসেবা দেবে। এ ধরনের যেকোনো প্রয়োজনে ৯১১১৩৬২ (পরিচালক ও অধ্যাপক), ০১৮১৯১৩১৪৬৪ (পরিচালক ও অধ্যাপক), ০১৮১৮২২২২২৮ (আবাসিক সাইকিয়াট্রিস্টস) এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।