সাভার যাবেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে ধসে পড়া রানা প্লাজার ঘটনাস্থল পরিদর্শন করতে আজ বৃহস্পতিবার বিকেলে সাভার যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল চারটার দিকে তিনি গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান । বিকেলে বিএনপির দোয়া মাহফিলভবনধসের ঘটনায় আজ বৃহস্পতিবার জাতীয়ভাবে শোক পালনের পাশাপাশি দলীয়ভাবে শোক পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।এর অংশ হিসেবে আজ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিহত ব্যক্তিদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান।