সাভারে উদ্ধারকাজ দেখলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে গিয়ে উদ্ধারকাজ দেখেছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি সাভারে যান। ইউএনবির খবরে বলা হয়, খালেদা জিয়া সাভারে ভবনের ধ্বংসস্তূপের উদ্ধারকাজ পরিদর্শন করেন। বিরোধী দলও আজ জাতীয় শোক দিবস পালন করছে। সারা দেশে আজ বিএনপির বিভিন্ন কার্যালয়ে শোকের প্রতীক হিসেবে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।