সাভারে ছাত্রদলের সমাবেশে পুলিশের লাঠিচার্জ, আটক ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারে খালেদা জিয়ার জমি দখলের প্রতিবাদে আয়োজিত পৌর ছাত্রদলের মানববন্ধন কর্মসূচি ও সমাবেশে পুলিশ লাঠিচার্জ চালিয়ে নয়জনকে আটক করেছে। আটক হওয়া নয়জনকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।আজ রোববার দুপুর ১২টার দিকে সাভারের উলাইলে এ ঘটনা ঘটে।জানা গেছে, খালেদা জিয়ার জমি দখলের প্রতিবাদে আজ দুপুরে সাভার পৌর ছাত্রদল মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রদলের কর্মীদের ওপর লাঠিচার্জ করে মানববন্ধন ও সমাবেশ পণ্ড করে দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ নয়জনকে আটক করে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নয়জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।