সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের বাজার সড়কের ই-২ নম্বর বাসা থেকে গতকাল সোমবার রাত একটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্রী ফারহানা জুহির লাশ উদ্ধার করেছে পুলিশ।ফারহানা জুহির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ফারহানা জুহি আত্মহত্যা করে থাকতে পারেন—প্রাথমিকভাবে এমনটি ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।অন্যদিকে ফারহানার বাবা আবদুল কাদের মনে করেন, পরিকল্পিতভাবে তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।একই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৩২তম ব্যাচের ছাত্র সাখাওয়াত হোসেন বাজার সড়কের ওই বাসায় ভাড়া থাকেন। বাড়িটির মালিক বলেন, ফারহানা ও সাখাওয়াত স্বামী-স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাখাওয়াতকে আটক করেছে।তবে সাখাওয়াত সাংবাদিকদের জানান, গতকাল সোমবার ক্যাম্পাসে ফারহানার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফারহানা রাগ করে তাঁদের বাসায় চলে যান। সাখাওয়াত বাসায় গিয়ে সদর দরজা ভেতর থেকে আটকানো দেখতে পেয়ে পেছনের দরজা দিয়ে বাসায় ঢুকে দেখতে পান, ফারহানা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। পরে তিনি পুলিশকে খবর দেন।