সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের ব্যাংক কলোনিতে হাবিব প্লাজার কাছে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক আইয়ুব খান। আজ সোমবার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।হাত, পা ও মাথায় গুলিবিদ্ধ আইয়ুব খানকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসেরুল্লাহ জানান, আইয়ুব খান জমি রেজিস্ট্রি করতে তিন লাখ টাকা নিয়ে রিকশায় সস্ত্রীক সাব-রেজিস্ট্রি অফিসের দিকে যাচ্ছিলেন। হাবিব প্লাজার কাছে চার-পাঁচজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে গুলি করে তাঁর টাকা ছিনিয়ে নেয়। পরে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অধ্যাপক আইয়ুব খানকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।