সাভারে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রাজঘাট গ্রামে গতকাল শুক্রবার রাতে ডাকাতের ছুরিকাঘাতে আবদুস সোবহান (৩৬) নামের এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলেন নিহতের স্ত্রী জুলেখা বেগম, ভাই বোরহান ও চাচাতো ভাই শাহজাহান আলী। তাঁদেরকে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত দুইটার দিকে একদল ডাকাত জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে এবং নগদ অর্থ, স্বর্ণালংকার ও মালামাল লুটে নেয়। ওই সময় বাধা দিলে ডাকাতেরা আবদুস সোবহানসহ অন্যদের ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুস সোবহান মারা যান।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ভাই মো. শাহ আলম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।