সাভারে তিনটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে আজ বৃহস্পতিবার সকালে তিনটি সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়া থানার শ্রীপুরে টাঙ্গাইলগামী একটি ট্রাক একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার জন্য জায়গা ছেড়ে দিতে গিয়ে সাতজন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন পথচারী মারা যায়। অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।এর দেড় ঘণ্টা পর, সকাল আটটার দিকে সাভারের সিঅ্যান্ডবি-জিরাব সড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে একটি ট্রাক একজন নারী পথচারীকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।তৃতীয় দুর্ঘটনাটি ঘটে ঢাকা-আরিচা মহাসড়কে। সকাল সোয়া নয়টার দিকে সাভার থানা বাসস্ট্যান্ডে একটি ট্রাক একটি রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রিকশাটির আরোহী একজন নারী ঘটনাস্থলেই মারা যান।তাত্ক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।