সাভারে দুই বাসের সংঘর্ষে একজন নিহত, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের আশুলিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আজ শনিবার সকালে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সকাল পৌনে সাতটার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস সকালে নিরিবিলি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা পোশাকশ্রমিকদের আনতে যাওয়া একটি খালি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ঈগল পরিবহনের বাসের চালকের মৃত্যু হয়। সংঘর্ষে আহত হন অপর বাসের চালক এবং ঈগল পরিবহনের নয়জন যাত্রী।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।