সাভারে নোটিশ ছাড়া পোশাক কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেওয়ায় সাভারের হেমায়েতপুরে এলআরবি নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছেন।জানা যায়, আজ সকাল সাতটায় শ্রমিকেরা কর্মস্থলে এসে প্রধান ফটকে তালা দেখতে পান। এতে ক্ষিপ্ত হয়ে কারখানার সাড়ে ৩০০ শ্রমিক প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন। গতকাল সোমবার কাজ শেষে শ্রমিকেরা বাড়ি চলে গেলে রাতে হঠাত্ করেই কারখানা বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের গত মাসের বেতন ও ঈদের বোনাস না দিয়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেয়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গতকাল কারখানা ছুটি দেওয়ার পর রাতেই কারখানায় তালা ঝুলিয়ে কর্তৃপক্ষ গা-ঢাকা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।