সাভারে পোশাক কারখানায় শ্রমিক সংঘর্ষ, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) সফটেক্স নামে একটি পোশাক কারখানায় শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কারখানার নিটিং অপারেটর ও লাইন চিফের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।শিল্পপুলিশ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান জানান, আজ ভোরে নিটিং অপারেটর জহিরুল ইসলাম ও লাইন চিফ আবদুল হান্নানের মধ্যে কাজ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় কারখানা শ্রমিকেরা দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ে এবং আজ ভোর ছয়টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাঁরা কারখানার গ্লাস ভাঙচুর করেন। এতে উভয় পক্ষের সাতজন শ্রমিক আহত হন। পরে আশুলিয়া থানার পুলিশ ও শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কর্তৃপক্ষ আজ কারখানাটি ছুটি ঘোষণা করেছে। আগামী শনিবার থেকে পুনরায় কারখানার উত্পাদন শুরু হবে।