সাভারে প্রাণহানিতে জাতিসংঘ মহাসচিবের শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের সাভারে রানা প্লাজা ভবনধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক লিখিত বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।বান কি মুন তাঁর শোকবার্তায় বলেছেন, বাংলাদেশ সরকারের প্রয়োজন হলে জাতিসংঘ যেকোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।এদিকে সাভারে প্রাণহানির ঘটনায় জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেনসহ বিভিন্ন মিশনপ্রধান এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানেরাও পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন। বাসস।