সাভারে বাস উল্টে দুই পথচারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সভারের হেমায়েতপুরে গুলিস্তান থেকে ধামরাইগামী একটি বাস উল্টে দুই পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে বাসটির ১২ জন যাত্রী। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন—মার্কেন্টাইল ব্যাংকের হেমায়েতপুর শাখার নিরাপত্তা কর্মী মনোয়ার হোসেনে (৫০) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আবুল কাসেম (৫৫)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার গুলিস্তান থেকে ধামরাইগামী বাসটির চালক হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী মনোয়ার ও কাসেম নিহত হন। আহত বাসযাত্রীদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।সাভার থানার উপপরিদর্শক (এসআই) পল্টু ঘোষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।