সাভারে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের বাজার বাসস্ট্যান্ডের অদূরে আজ বুধবার সন্ধ্যায় পিকেটাররা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।সাভার থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠান হাতিল গ্রুপের স্টাফ বহনকারী মিনিবাস আশুলিয়ার জিরানী থেকে ঢাকা যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাসটি সাভার বাজার বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছলে পিকেটাররা আগুন ধরিয়ে দেয়। এ সময় মিনিবাসের যাত্রীরা দ্রুত নেমে পড়েন। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে সাভার ফায়ার ব্রিগেডের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটি পুড়ে যায়।স্থানীয় কয়েকজন জানান, হরতালের গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নেতাদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর প্রতিবাদে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল বের করে। ওই মিছিল থেকে বাসটিতে আগুন দেওয়া হয়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, পিকেটাররা চোরাগোপ্তা হামলা চালিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।