সাভারে বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের সাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ বুধবার খেলার সময় বোমা বিস্ফোরণে তিনটি শিশু গুরুতর আহত হয়েছে। তাদেরকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুরা হলো—নাজমুল, নয়ন ও আল ইসলাম। জানা যায়, সুজন নামে স্থানীয় এক শিশু সাধাপুর অপু বোর্ড মিলের সামনে থেকে গত ২৫ ফেব্রুয়ারি বোমার মতো দেখতে সাতটি বস্তু কুড়িয়ে পায়। সে বস্তুগুলো তার বাসায় নিয়ে যায়। সুজনের মা আজ সেগুলো দেখতে পেয়ে বাইরে ফেলে দেওয়ার কথা বলেন। পরে সুজন সেগুলো সাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেলে দেয়। এ সময় স্কুলের পাশেই থাকা কয়েকজন শিশু ওগুলো নিয়ে খেলা করে। একপর্যায়ে একটি বিস্ফোরিত হলে নাজমুল, নয়ন ও আল ইসলাম আহত হয়।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।