সাভারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মরা গরু জবাই করে বিক্রির অভিযোগে আজ বুধবার সকালে দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীরা হলেন—সাভারের গেণ্ডা এলাকার বিল্লাল হোসেন (৩০) ও দিন ইসলাম (১৮)।সাভার থানা সূত্রে জানা গেছে, আজ সকালে সাভার উপজেলা কমপ্লেক্সের সামনে মরা গরু জবাই করে বিক্রি করা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বি মিয়া ঘটনাস্থলে গিয়ে বিল্লাল ও দিন ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাব্বি মিয়া মরা গরু জবাই করে বিক্রি করার অভিযোগে দুজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁদের বিরুদ্ধে কোনো পক্ষ থেকে মামলা দেওয়া হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।