সাভারে মাদ্রাসার পাঁচ শিক্ষক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী ঢাকার অদূরে সাভার থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে মাদ্রাসার পাঁচ শিক্ষককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জাবাল-ই-নূর ক্যাডেট মাদ্রাসার আরবি বিষয়ের জ্যেষ্ঠ শিক্ষক শাখাওয়াত হোসেন ও ইউসুফ আলী, হোস্টেল সুপার মোস্তফা কামাল, শিক্ষা সমন্বয়কারী শাহাদাত হোসেন এবং মাদ্রাসার ব্যাংক কলোনি শাখার অধ্যক্ষ নুরুল আলম। সাভার থানার উপপরিদর্শক আবুল হোসেন বার্তা সংস্থা ইউএনবিকে জানান, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল বিকেলে সাভার বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিল বের করা হয়। সেখান থেকে পুলিশ এই পাঁচজনকে গ্রেপ্তার করে।তবে জাবাল-ই-নূর ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হোসেন উদ্দিন দাবি করেন, পুলিশ এই পাঁচ শিক্ষককে মিছিল থেকে নয়, ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করেছে।