সাভারে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের ধরেন্ডা এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ রাস্তার পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে। যুবকের মাথায় ও বুকে গুলির দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।সাভার থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের জামার পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর নাম এনায়েত হোসেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার কুশরাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তবে আবু তাহের জানান, মাথায় গুলি লাগায় পরিচয়পত্রের ছবির সঙ্গে নিহতের চেহারা মেলানো সম্ভব হচ্ছে না।