সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের আশুলিয়া থানার টঙ্গাবাড়ী এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ও বাইপাইলগামী লেগুনারের (হিউম্যান হলার) মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম ইউনুস আলী (৬৫)। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ছিলেন। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, এ দুর্ঘটনায় ইউনুস আলী ঘটনাস্থলে মারা যায় আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।এদিকে দুর্ঘটনাকবলিত ভ্যান ও লেগুনা রাস্তার ওপরে থাকায় ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার এক ঘণ্টা পর বেলা দেড়টার দিকে তা সরানোর জন্য র্যাকার আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরানোর কাজ চলছিল।