সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোরে কবিরপুর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, তারা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। এদিকে আজ সকাল আটটায় নরসিংহপুরে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে আবদুল আউয়াল (৩৫) নামের হা’মীম গ্রুপের একজন নিরাপত্তাকর্মী নিহত হন। তাঁর বাড়ি মানিকগঞ্জে।