সাভারে হলমার্কের কারখানা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন ও অতিরিক্ত কাজের মজুরি পরিশোধের দাবিতে কয়েক দিন ধরে চলমান শ্রমিক আন্দোলনের কারণে সাভারের হেমায়েতপুরের নন্দখালিতে হলমার্ক গ্রুপের পোশাকশিল্প-প্রতিষ্ঠান তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর বাসসের।আজ সোমবার সকালে শ্রমিকেরা কাজে গিয়ে কারখানা বন্ধের কথা জানতে পারেন। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কোনো ধরনের আশ্বাস ছাড়াই কারখানা বন্ধের সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তবে, পুলিশের কঠোর নজরদারির ফলে ক্ষুব্ধ শ্রমিকেরা এ সময় কোনোরকম বিক্ষোভ মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেননি। পরে তাঁদের শান্তিপূর্ণভাবে চলে যেতে দেখা যায়।যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভারের হেমায়েতপুর-সিংগাইর সড়কের নন্দখালিতে হলমার্ক গ্রুপের এলাকায় কড়া নজরদারি রাখা হয়েছে।সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মশিউদ্দৌল্লাহ রেজা জানান, কারখানা খুললেই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে কারখানার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্কাবস্থায় রাখা হয়েছে।