সাভারে ১৬৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারে গতকাল শুক্রবার গভীর রাতে ১৬৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারি কাজে বাধা, থানা ঘেরাওয়ের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগে মামলাটি করেন সাভার থানার উপপরিদর্শক আবুল হোসেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মঞ্জুরুল আলম। এ ছাড়া তাঁর ভাই ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল আলমকেও আসামি করা হয়েছে। প্রসঙ্গত, সাভার আওয়ামী হকার্স লীগের সাধারণ সম্পাদক কাদের মোল্লাকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগের একাংশের শতাধিক নেতা-কর্মী গতকাল বিকেলে সাভার থানা ঘেরাও করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে।