সাভারে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে সাভারে নার্সিং ইনস্টিটিউট ও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবিত এই হাসপতালটি হবে অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। সর্বস্তরের মানুষ ন্যূনতম মূল্যে এ হাসপাতাল থেকে চিকিত্সাসুবিধা পাবেন। এর নাম হবে ফজিলাতুন্নিসা মুজিব মেমোরিয়াল হাসপাতাল।আজ বুধবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসদের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেন। উপস্থিত সবাই এ প্রস্তাব সমর্থন করেন। ২১ বিঘা জমির ওপর এই হাসপাতাল নির্মাণ করা হবে।আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সব সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদকেরা আওয়ামী ফাউন্ডেশনের সদস্য।বৈঠকে শেখ হাসিনা ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং আওয়ামী ফাউন্ডেশনের সদস্যসচিব এইচ এন আশিকুর রহমান সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। বৈঠকে উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, ইউসুফ হোসেন, সাহারা খাতুন, আমির হোসেন আমু, আবদুল জলিল, দীপু মনি প্রমুখ।বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, ১৯৯৪ সালের মার্চে আওয়ামী ফাউন্ডেশন গঠন করা হয়। কিন্তু নানা কারণে ফাউন্ডেশনের বৈঠক হয়নি। মানুষের কল্যাণের কথা চিন্তা করে ফাউন্ডেশনের অধীনে হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।