প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনবাজারে ছয় ছাত্র হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুবুর রহমানকে ঢাকার পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় এর আগে প্রত্যাহার করা এসআই হারেশ শিকদার ও আনোয়ার হোসেনকে বরখাস্ত করা হয়েছে।আজ সোমবার ঢাকা জেলা পুলিশ প্রশাসনের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান জানান, পুলিশি তদন্ত প্রতিবেদনে ওই ঘটনার দিন পুলিশের দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনটির কপি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছানোর পর ওসিকে প্রত্যাহার করাসহ দুই এসআইকে বরখাস্ত করা হয়।মো. মিজানুর রহমান আরও জানান, পিটিয়ে ছাত্র হত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠা পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।