সাভারের ক্ষতিগ্রস্তদের পাশে বন মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ তাঁর এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের এক দিনের বেতন দেবেন।আজ মঙ্গলবার সচিবালয়ে বনমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে নবম তলা রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এতে সাড়ে তিন শতাধিক ব্যক্তি নিহত হন। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ।মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়াতে মার্কিন সহায়তা: পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়ানোর জন্য ৩৬ কোটি টাকা অর্থসহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার একটি প্রকল্পের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মিশন পরিচালক রিচার্ড গ্রিন আজ সকালে সচিবালয়ে বনমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে এ সহায়তা দেওয়ার কথা জানান। তিন বছরমেয়াদি এই প্রকল্পের আর্থিক সহায়তা চুক্তি আগামী মে মাসে সই হবে।