সাভারের ঘটনা জিএসপি শুনানিতে প্রভাব ফেলবে: মজীনা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সাভারে ভবনধসে শতাধিক শ্রমিক নিহতের বিয়োগান্ত ঘটনাটি মার্কিন বাজারে বাংলাদেশের জিএসপি অব্যাহত রাখার সিদ্ধান্তে প্রভাব ফেলবে।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কেনেডি সেন্টারে পরিবেশবিষয়ক তরুণদের এক আন্তর্জাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজীনা এ মন্তব্য করেন।সাভারের ঘটনা জিএসপি শুনানিতে প্রভাব ফেলবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মজিনা বলেন, ‘আমি মনে করি, এ মুহূর্তে সবাই এ ঘটনায় হতবাক। এত বিপুলসংখ্যক মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এটি সবাইকে মর্মাহত করেছে। এ ঘটনা অবশ্যই কর্মপরিবেশের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল।’মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, এটি জিএসপি শুনানিতে প্রভাব ফেলবে। তবে এ ব্যাপারে যাঁরা সিদ্ধান্ত নেবেন, তাঁদের আমি এটাই বোঝানোর চেষ্টা করব যে বাংলাদেশ এ পর্যন্ত ইতিবাচক কিছু পদক্ষেপ নিয়েছে।’