সাভারের নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসের ঘটনায় নিহত লোকজনের স্মরণে এবং মহান মে দিবস উপলক্ষে দুটি সংগঠন আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রদীপ ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে শোক র্যালি ও সমাবেশ করেছে সংগঠন দুটি।সংগঠন দুটি হলো: কর্মজীবী নারী ও সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এ সময় সংগঠন দুটির পক্ষ থেকে সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহতের স্মরণ করা হয়। একই সঙ্গে ওই ভবনের মালিকসহ সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।মে দিবস উপলক্ষে কর্মজীবী নারী সংগঠনের পক্ষ থেকে ছয় দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সাভারে ভবনধসে নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান; আহতদের যথাযথ চিকিত্সা ও ক্ষতিপূরণ প্রদান এবং ওই পরিবারের কর্মক্ষম সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা; ভবন ধস ও তাজরীনের মালিকসহ শ্রমিক হত্যার সঙ্গে জড়িত পোশাক কারখানার মালিকসহ সব অপরাধীকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা; তাজরীনের আগুনে পুড়ে নিহত শ্রমিকদের জন্য বরাদ্দকৃত ক্ষতিপূরণের টাকা পরিশোধ করা; কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা; ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।