সামছুল ইসলামকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী চট্টগ্রাম মহানগর দায়রা জজ এ কে এম সামছুল ইসলামকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।অন্যদিকে প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলামকে পরবর্তী বদলি বা পদায়নের জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে নিযুক্ত করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বাসস।