সামনে পৌর নির্বাচন বইছে নির্বাচনী হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে আরও কয়েক মাস বাকি। অথচ এখন থেকেই প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী প্রস্তুতি। পৌরবাসীর সঙ্গে আলাপকালে জানা গেছে, এখন পর্যন্ত এক ডজন সম্ভাব্য প্রার্থীর নাম পৌরবাসীর মুখে মুখে উচ্চারিত হচ্ছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ছয়জন, বিএনপির দুজন, জাতীয় পার্টির একজন, খেলাফত মজলিসের একজন এবং স্বতন্ত্র একজন। সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন জাতীয় পার্টির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সোনাউল্লা, সাধারণ সম্পাদক এমাদউদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক এম এ জি বাবর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাফিজ, আওয়ামী লীগ নেতা নাসিম আহমদ, জেলা যুবলীগের সদস্য ফারুক আহমদ, স্বতন্ত্র হিসেবে এম ছয়ফুর রহমান, পৌর বিএনপির একাংশের সভাপতি বদরুল হক বাবর, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মোখলেছুর রহমান এবং বর্তমান মেয়র ইকবাল আহমদের নাম শোনা যাচ্ছে।পৌর বিএনপির একাংশের সভাপতি বদরুল হক বাবর নিজের প্রার্থিতা নিশ্চিত করে বলেন, ‘আমি নির্বাচন করবই। তাই অগ্রিম প্রচারণা চালাচ্ছি। বিএনপি থেকে অন্য কেউ প্রার্থী হলেও সব ভোটব্যাংক আমার দিকে থাকবে।’উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদউদ্দিন বলেন, ‘আমি পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলাম। সেই হিসেবে আমার একটা নিজস্ব ভাবমূর্তি রয়েছে।