সামনে বাড়ো, ইউপিএ
ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেস। জোটের দ্বিতীয় শরিক তৃণমূলের প্রধান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন। তবে মমতার এ ঘোষণা মোটেও `অপ্রত্যাশিত' নয় বলে বার্তা সংস্থা রয়টার্সের ব্লগে মন্তব্য লিখেছেন আদিত্য কালরা নামের একজন ব্লগার।আদিত্যের মতে, ইউপিএ জোটে তিন বছর থাকার পর তৃণমূল কংগ্রেসের সমর্থন প্রত্যাহারের বিষয়টি অপ্রত্যাশিত ছিল না। অর্থনৈতিক সংস্কারের জন্য সরকারের নেওয়া সদ্ধিানে্তর ব্যাপারে জোটের অন্যতম শরিক তৃণমূলের সঙ্গে কোনো পরামর্শ না করায় অনেকটা ক্ষোভ নিয়ে মমতা এমন সদ্ধিান্ত নিয়েছেন। জোট কীভাবে কাজ করে বা সদ্ধিান্ত নেয়, এ ব্যাপারে শরিকেরা না জানলে জোটে না থাকাই ভালো বলে ওই ব্লগারের মন্তব্য। এ পরিস্থিতিতে ক্ষমতাসীন জোটের সামনে এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। বিশ্বের অন্যতম বৃহত্ অর্থনীতির দেশ ভারতের ঝিমিয়ে পড়া অর্থনীতির চাকা সচল করতে গত সপ্তাহে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো বড় ধরনের সংস্কার কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচিকে ঘিরে কংগ্রেস ও শরিকদের সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়। কেন্দ্রীয় সরকারের দুর্নীতি, খুচরা ব্যবসায় বিদেশি বিনিয়োগের অনুমতিদান ও জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদে সমর্থন প্রত্যাহার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান মমতা। ব্লগার আদিত্যের মতে, আগামী শুক্রবার তৃণমূল মন্ত্রীদের পদত্যাগের আগে সরকারকে এ ব্যাপারে ভাবতে ৭২ ঘণ্টা সময় দিয়েছেন মমতা। এই সময়ের মধ্যে সরকার জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করলে সদ্ধিান্ত বদলের সম্ভাবনার দরজাও খোলা রেখেছেন তিনি। তবে এই দর-কষাকষির সুযোগ মমতা নিজের খেলার অংশ হিসেবেই রেখেছেন বলে তঁার মন্তব্য।একই সঙ্গে ব্লগার আদিত্য কালরা প্রশ্ন তুলেছেন, মমতার এই সময় দেওয়ার বিষয়টি ঠিক আছে, তবে তিনি কেন ভাবছেন ইউপিএ জোট তাদের সদ্ধিান্ত বদলাবে। এ ছাড়া আদিত্যের মতে, জোট ভাঙার একটা ব্যাপার তৃণমূল কংগ্রেসের নেত্রীর মনে ছিলই। এই জোট ভেঙে কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে জোট করার একটা মওকা আসতেও পারে। কারণ, রাজনৈতিক ময়দানে বিজেপিকে হটাতে তৃণমূলের সমর্থন প্রয়োজন কংগ্রেসের। ভোটের মেৌসুমে কংগ্রেস কতটা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিতে পারবে, সেটাই দেখার বিষয় বলে ব্লগার আদিত্য মন্তব্য করেছেন। তিনি মনে করেন, এ জন্য কংগ্রেসের প্রয়োজন বহুজন সমাজ পার্টি (বিএসপি), সমাজবাদী দল (মায়াবতী) ও সমাজবাদী দলের (মুলায়ম সিং যাদব) মতো দলগুলোর সমর্থন। এরা শেষপর্যায়ে লোকসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে হিসাব-নিকাশের ছক বদলে দিতে পারে। আদিত্যের মতে, এ বিষয়টি বিবেচনায় নিয়ে কংগ্রেস এখন বিএসপি ও সমাজবাদী দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের মওকা খঁোজার চষ্টো করবে। তঁাদের সঙ্গে সমঝোতা না হলে কংগ্রেসের কিছুটা ঝামেলা হতে পারে বলে এই ব্লগারের মন্তব্য। লেখার শেষপর্যায়ে আদিত্য বলেছেন, এত হিসাব-নিকাশ আর ঝামেলার পর কংগ্রেস সরকার যদি তাদের সংস্কার কার্যক্রম সফলভাবে করতে পারে, তাহলে ঋণের ভারে জর্জরিত ভারতের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। সম্প্রতি এক সভায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সবাই মিলে লড়াই করার যে ডাক দিয়েছেন, তার সঙ্গে একাত্মতা পোষণ করে তিনি বলেন, এই লড়াই একা লড়তে না হলে কংগ্রেসের জন্য তা হবে সেৌভাগ্যের।