সামনের পর্বগুলোতে চমক থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক সবুজ নক্ষত্র। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন গোলাম সোহরাব। নাটকে অভিনয় করছেন জেনি। কথা হলো তাঁর সঙ্গে।‘সবুজ নক্ষত্র’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।এখানে আমার চরিত্রের নাম জ্যোতি। মফস্বলের একটি কলেজে পড়ছি। বাবা নেই, তাই ভাইয়ের সংসারে থাকছি। ভাই একজন উকিল। তিনিই সংসারের সবকিছু দেখাশোনা করেন। সংসারে আমরা মাকে যতটা ভয় পাই, তার চেয়ে অনেক বেশি ভয় পাই ভাইকে। কিন্তু তিন ভাইয়ের একমাত্র বোন হওয়ায় বাড়তি কিছু সুবিধাও পেয়ে যাই।নাটকটিতে কাজ করতে কেমন লাগছে?সবুজ নক্ষত্র নাটকের কাজ করতে গিয়ে খুব মজা হয়। মীর সাব্বির ও ফজলুর রহমান বাবু সবাইকে সারাক্ষণ আনন্দের মধ্যে রাখেন। আর নাটকটির চিত্রনাট্যও খুব মজার। তাই প্রতিটি দৃশ্যের জন্য একাধিক শট নিতে হয়। আর পরিচালক তখন চিৎকার করে বলেন, ‘তোমরা কি সারা দিন ফুর্তি করবা, নাকি নাটকের শুটিং করবা?’ শেষ পর্যন্ত পরিচালকও আমাদের সঙ্গে যোগ দেন।আরটিভিতে আপনার অভিনীত ‘এয়ারকম’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে।এয়ারকম নাটকে আমি পার্থ বড়ুয়ার সঙ্গে অভিনয় করছি। এর আগে কোনো নাটকে ওনার সঙ্গে অভিনয় করা হয়নি। সেদিক থেকে ভালোই লাগছে।বৈশাখী টিভিতে যাচ্ছে ‘এম্পটি পকেট’ ধারাবাহিক।এম্পটি পকেট নাটকে আমার চরিত্রটি একেবারে অন্য রকম। এখানে মিলন আমার ছোটবেলার বন্ধু। আমি তাঁকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। কিন্তু মিলন তাতে রাজি হয় না। নাটকটির সামনের পর্বগুলোতে চমক থাকবে।এখন আর কী কী কাজ করছেন?সম্প্রতি দুটি এক ঘণ্টার নাটকে কাজ করেছি। একটির পরিচালক মারুফ মিঠু, অন্যটির রাসেল আহমেদ। এ দুটি নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও ইন্তেখাব দিনার। এ ছাড়া কয়েকটি ধারাবাহিকের কাজ চলছে। এগুলোর নির্মাতারা হলেন রায়হান খান, অরণ্য আনোয়ার, সকাল আহমেদ ও মাসুদ সেজান।