সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সুস্থ হয়ে ফিরে না আসা পর্যন্ত সাময়িকভাবে তাঁর দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া এ তথ্য জানান। তিনি বলেন, সংবিধানের ৫৪ নম্বর ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকার ওই দায়িত্ব পালন করবেন।