সামাজিক নিরাপত্তা-বলয়ের সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা-বলয়ের ভাতার পরিমাণ বাড়ানো হবে না, সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে এ সংখ্যা প্রায় ২৫ লাখ।আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ে সামাজিক নিরাপত্তা-বলয়সংক্রান্ত এক আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এ ভাতার পরিমাণ ৩০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। কিন্তু অর্থ মন্ত্রণালয় এতটা গ্রহণ করেনি। তিনি বলেন, সাত লাখ ভিক্ষুকের জন্য বর্তমান বাজেটে যে ছয় কোটি ১০ লাখ টাকা বরাদ্দ রয়েছে, তা আগামী বাজেটেও একই থাকবে।অর্থমন্ত্রী সামাজিক নিরাপত্তা-বলয়ের সুবিধাভোগীদের জন্য ‘স্মার্ট কার্ড’ নামের একটি কার্ড চালু করার ঘোষণা দেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম ও সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।