সামাজিক ব্যবসার সাত নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে সাতটি লক্ষ্য পূরণের কথা বলা হচ্ছে। দরিদ্র মানুষের ভাগ্য বদলে দিতে হলে এ লক্ষ্য পূরণ অপরিহার্য। এতে প্রান্তিক মানুষের জীবনযাত্রার পরিবর্তন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলো সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বিনিয়োগকারী মূলধন ফিরে পাবেন, লভ্যাংশ নয়। লাভের অংশ বিনিয়োগ করা হবে নতুন প্রকল্পে।সামাজিক ব্যবসা সম্পর্কে ইউনূস সাতটি নীতির কথা বলেছেন। দারিদ্র্য বিমোচনের উপায় খুঁজতেই সাতটি নীতি নির্ধারণ করা হয়েছে। যেমন, ১. ব্যবসার উদ্দেশ্য হবে দারিদ্র্য বিমোচন। আর সমাজ ও ব্যক্তির জীবনে ঝুঁকি তৈরি করছে এমন সব সমস্যা—যেমন, স্বাস্থ্য ও শিক্ষার অভাব, প্রযুক্তি ব্যবহারের সুযোগ না থাকা ও পরিবেশ বিপর্যয়—এসব নিয়ে কাজ করা। কিন্তু এসব কাজ করতে গিয়ে মুনাফা করা যাবে না। ২. প্রকল্প হতে হবে অর্থনৈতিকভাবে টেকসই। ৩. বিনিয়োগকারীরা তাঁদের মূলধন ফিরে পাবেন। বিনিয়োগের জন্য তাঁদের কোনো লভ্যাংশ দেওয়া হবে না। ৪. বিনিয়োগকারীকে মূলধন ফিরিয়ে দেওয়ার পর প্রতিষ্ঠানের উন্নতি ও সম্প্রসারণে ব্যবহার করা হবে লভ্যাংশ। ৫. প্রকল্পগুলো হবে পরিবেশবান্ধব। ৬. কর্মরত শ্রমিকেরা প্রচলিত বাজার অনুযায়ী পারিশ্রমিক পাবেন। আর কর্মস্থল হবে বেশ উন্নত। ৭. সামগ্রিকভাবে এই প্রকল্পে যুক্ত কর্মীরা কাজ করবেন হাসিমুখে।