সামি-আসিফের বোলিং তোপে অস্ট্রেলিয়া ১২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিএলের কারণে প্রায় দুই বছর পাকিস্তান দলের বাইরে থাকার ঝালটা ভালোই মেটালেন মোহাম্মদ সামি। তাঁর সঙ্গে ধ্বংসযজ্ঞে যুক্ত হন মোহাম্মদ আসিফও। আর এই দুই পেসারের সমন্বয়ে বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টে সব উইকেট হারিয়ে মহাপরাক্রমশালী অস্ট্রেলিয়া করেছে ১২৭ রান। ইনিংসের একপর্যায়ে অস্ট্রেলিয়া ১৯৮৪ সালের পর এই প্রথম ১০০ রানের নিচে আউট হয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল।বৃষ্টির কারণে আজ রোববার সকালে খেলা শুরু হতে দেরি হয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টসে জিতে অধিনায়ক রিকি পন্টিংয়ের প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত আত্মঘাতীই বলা চলে। তার ওপর উইকেট একেবারেই সবুজ।মোহাম্মদ সামি ও মোহাম্মদ আসিফ এই সবুজ উইকেটের সুযোগটা ভালোমতোই নিয়েছেন। সামি ১২ ওভারে ২৭ রানে তিনটি এবং আসিফ ২০ ওভারে ৩১ রানে নিয়েছেন ছয় উইকেট। আর ওমর গুল নিয়েছেন একটি উইকেট।স্বাগতিকদের হয়ে জনসন সর্বোচ্চ ৩৮ ও হাসি ২৮ রান করেন।দিন শেষে ৪ ওভার ১ বলে পাকিস্তান করেছে ১৪ রান। ইমরান ফারহাত ৯ ও সালমান বাট ৩ রানে ব্যাট করছেন।প্রথম টেস্টে জয়ের ফলে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে আছে।