সামিউল হত্যা মামলা: মা ও প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী আদাবরে শিশু খন্দকার সামিউল ওরফে আজিম হত্যা মামলায় তার মা ও তাঁর কথিত প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক জেসমিন আনোয়ার অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত আগামী ১ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিহত সামিউলের মা আয়েশা হুমায়রা এশা ও তাঁর কথিত প্রেমিক মো. শামসুজ্জামান বাক্কু ওরফে আরিফকে আদালতে হাজির করা হয়। তাঁদের বিরুদ্ধে শিশু সামিউলকে হত্যা করে লাশ গুমের অভিযোগ পড়ে শোনানো হলে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। শুনানি শেষে আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে পরবর্তী তারিখ ধার্য করেন।পাঁচ বছর বয়সী সামিউল তাঁর মায়ের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় ২০১০ সালের ২৩ জুন রাতে তাকে হত্যা করা হয়। সামিউলকে অপহরণ করে শ্বাসরোধে হত্যা করার পর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের পাশে বস্তাবন্দী করে লাশ ফেলে রাখা হয়।এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম আদাবর থানায় হত্যা ও লাশ গুমের অভিযোগে এশা ও আরিফের বিরুদ্ধে মামলা করেন।