সামিউল হত্যা মামলায় মা আয়শা হুমায়রা ৪ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবরে শিশু সামিউলকে হত্যার মামলায় তার মা আয়শা হুমায়রাকে চার দিনের রিমান্ডে নিয়েছে আদাবর থানার পুলিশ। আজ শুক্রবার আয়শাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে হাকিম মোস্তফা শাহরিয়ার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।প্রতিদিনের মতোই ২২ জুন বিকেলে খেলতে গিয়েছিল সাড়ে পাঁচ বছরের খন্দকার সামিউল আজিম। কিন্তু সেদিন আর বাসায় ফেরেনি সে। দুই দিন পর গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় সামিউলের নিথর দেহ পাওয়া যায় মোহাম্মদপুরের আদাবরে নবোদয় হাউজিংয়ের এ-ব্লকের ৯ নম্বর সড়কের পাশে ফাঁকা জায়গায়।সামিউলের বাবা কে এম আজমের মামলার পর পুলিশ শিশুর মা আয়শাকে গ্রেপ্তার করে।