সামুদ্রিক প্রাণীর বড় হুমকি এখন প্লাস্টিক বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতে তা ছিল খুব অল্প পরিমাণে। এখন বেড়ে গেছে শতগুণ। এই অকল্পনীয় বৃদ্ধি সামুদ্রিক প্রাণীর জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে।যে জিনিসটির কথা বলা হচ্ছে, তা প্লাস্টিক। বর্জ্য হিসেবে ফেলা এসব প্লাস্টিক ৪০ বছরের বেশি সময় ধরে প্রশান্ত মহাসাগরের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। সাগরতলে বিচরণ করা বিভিন্ন ধরনের প্রাণী ও পরিবেশের জন্য এখন বিপজ্জনক হয়ে উঠেছে তা। যুক্তরাষ্ট্রের স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির বিজ্ঞানীদের সমীক্ষার ফলাফলে এ তথ্য জানানো হয়। ক্যালিফোর্নিয়ার উপকূলীয় সামুদ্রিক এলাকায় এই সমীক্ষা চলে। এ বিষয়ক প্রতিবেদন বায়োলজি লেটার্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে বলে বিবিসি জানায়।গবেষক মিরিয়াম গোল্ডস্টেইনের ভাষ্য, ‘এ ধরনের ফল আমরা আশা করিনি। সাগরের তলদেশে বর্জ্য প্লাস্টিক যেভাবে ছড়িয়ে পড়েছে, তা বিস্ময়কর।’আসলে প্রশান্ত মহাসাগরের ওই অঞ্চলে ফেলা বর্জ্য প্লাস্টিক ভেঙেচুরে সমুদ্রের তলদেশে আবর্জনা হিসেবে জমা হয়েছে। সূর্য কিরণের প্রভাব ও দিনের পর দিন ঢেউয়ের ধাক্কায় এসব বর্জ্য প্লাস্টিক ভেঙে টুকরো টুকরো হয়ে খুদে টুকরোয় পরিণত হয়েছে। এসব খাবার হিসেবে মাছসহ অন্যান্য সামুদ্রিক প্রাণী খাওয়ায় শরীরে মারাত্মক বিষক্রিয়া দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।প্লাস্টিক যেগুলো সাগরতলায় জমেছে, এসব বর্জ্যে সামুদ্রিক মাছ ও পোকা ডিম পাড়তে শুরু করেছে। অপর এক প্রতিবেদনে উল্লেখ করা তথ্যে জানানো হয়, গবেষণায় ব্যবহারের জন্য প্রশান্ত মহাসাগরের ওই এলাকা থেকে যেসব মাছ সংগ্রহ করা হয়, এর মধ্যে নয় শতাংশের পাকস্থলীতে প্লাস্টিক বর্জ্য পাওয়া যায়। ওমরিন ইকোলজি প্রোগ্রেস সিরিজে প্রকাশিত খবরে জানা গেছে, প্রতিবছরে মাছেরা যে পরিমাণ বর্জ্য প্লাস্টিকের কণা খায় তার পরিমাণ ১২ হাজার থেকে ২৪ হাজার টন। গোল্ডস্টেইনের তথ্যমতে, গবেষণায় পাওয়া আরও একটি উদ্বেগের বিষয় হলো প্রশান্ত মহাসাগরের উত্তরাঞ্চলে কোনো সামুদ্রিক শৈবাল দেখা যায়নি। সাধারণত সাগরের গভীরে যেসব উদ্ভিদ ও জলজ প্রাণী থাকে, এর চেয়ে সাগরের উপরিভাগের সামুদ্রিক প্রাণী ও জলজ উদ্ভিদ প্রকৃতিগতভাবে আলাদা হয়ে থাকে। বর্জ্য প্লাস্টিক থেকে নির্গত বিষাক্ত পদার্থ শৈবালের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা।