সাম্প্রতিককালের কয়েকটি ভূমিকম্প
৮ মে, ১৯৯৭ সাল। সিলেট ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৬। ২১ নভেম্বর, ১৯৯৭ সাল। বান্দরবান ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ১। ২২ জুলাই, ১৯৯৯ সাল। মহেশখালী ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ১। ১৯ ডিসেম্বর, ২০০১ সাল। ঢাকা ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ২। ২৭ জুলাই, ২০০৩ সাল। বরকল (রাঙামাটি) ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৫। অক্টোবর ২০০৫ সাল। নড়াইল (যশোর) ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৩। ৫ জুলাই, ২০০৮ সাল। তানোর (রাজশাহী) ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ১। ২৭ জুলাই, ২০০৮ সাল। হালুয়াঘাট (ময়মনসিংহ) ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৯। ১০ সেপ্টেম্বর, ২০১০ সাল। চাঁদপুর ভূমিকম্প। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮।এ ছাড়া বাংলাদেশ ঘিরে এ বছর ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সংঘটিত আরও ১৮টি ভূমিকম্প নথিভুক্ত (রেকর্ড) করা হয়েছে, যার মধ্যে দুটি ছাড়া সবগুলোই রিখটার স্কেলে ৪ থেকে ৫ দশমিক ৪ মাত্রার। অন্য দুটি চার মাত্রার নিচে। এই ১৮টির মধ্যে তিনটির উৎপত্তিস্থল দেশের অভ্যন্তরে (একটি ময়মনসিংহের ফুলপুর ও অন্য দুটি চাঁদপুর এলাকায়)। বাকিগুলোর উৎপত্তিস্থল বাংলাদেশ-মিয়ানমার ও বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায়।সূত্র: আবহাওয়া অধিদপ্তর